বাবা-মা বেঁচে থাকতে দাদু, ঠাকুরমার সম্পত্তিতে নেই নাতি, নাতনির অধিকার : দিল্লি হাইকোর্ট (Delhi High Court)

Spread the love

রোজদিন ডেস্ক :  বাবা-মা বেঁচে থাকতে দাদু-ঠাকুরমার সম্পত্তিতে নাতি, নাতনিদের কোনও অধিকার নেই। এ সংক্রান্ত এক মামলায় এমনই রায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, জন্মগত ভাবে হিন্দু এরকম কেউ এ জাতীয় দাবি করতে পারবে না। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, নাতি-নাতনিরা, তাদের দাদু-ঠাকুরমার ক্ষেত্রে ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, প্রথম শ্রেণির উত্তরাধিকার নন। অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন। তাই ওই সম্পত্তির ভাগ তিনি চাইতে পারেন না।

মামলার আবেদনকারী এক হিন্দু মহিলা, দিল্লি হাইকোর্টে তাঁর বাবা এবং মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ দাবি করেন। মামলাকারীর যুক্তি ছিল ওই সম্পত্তি তাঁর বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সম্পত্তিতে তাঁরও সমান অধিকার রয়েছে। মহিলার বাবা ও মাসির যুক্তি, উত্তরাধিকার সূত্রে তাদের বাবার মৃত্যুর পর ওই সম্পত্তি তাঁরা পেয়েছেন। তাই সেই সম্পত্তিতে কোনও ভাবেই আবেদনকারী মহিলার অধিকার থাকতে পারে না।

আদালতের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি বাবা, মায়ের মৃত্যুর পর তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। আর পরবর্তীকালে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির সন্তানেরও অধিকার থাকে তবে তা যৌথ পারিবারিক সম্পত্তি হিসেবে। কিন্তু সেখানে একটাই শর্ত, বাবা-মায়ের জীবদ্দশায় তাদের পৈতৃক সম্পত্তিতে ছেলেমেয়ে কোনও ভাবেই অধিকার দাবি করতে পারে না। এরপরই বিচারপতি কৌরব মামলাকারী আবেদন খারিজ করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*