মুখ্যমন্ত্রীর জনতার দরবার, ভিড় চাকরিপ্রার্থীদের 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে আজ চাকরিপ্রার্থীদের ভিড় উপছে পড়ে। সূত্রের খবর, তাঁদের পনেরটি সংগঠন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে আজ জনতার দরবারে দ্বিতীয় দিনে ভিড় সামলাতে হিমসিম খান নিরাপত্তা রক্ষীরা। সকাল নটা থেকে এই দরবার শুরুর আগে থেকেই বহু মানুষ সেখানে পৌঁছে যান। নিয়োগ দুর্নীতিতে বঞ্চিতদের পাশে শীর্ষ আদালতের রায়ে চাকরিহারাদের প্রতিনিধিরাও এসেছেন বলে প্রকাশ৷ অনেক আশা নিয়ে তাঁরা এসেছেন, চান উপযুক্ত সমাধান।

মুখ্যমন্ত্রীর সঙ্গে লকেট চ্যাটার্জি, শশি অগ্নিহোত্রী প্রমুখ আছেন। মুখ্যমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শোনেন। সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*