রোজদিন ডেস্ক :
ফলতা পুনর্নিবাচনে তাঁর আশা পূরণ হয়েছে। এবার তাঁর ছেড়ে দেওয়া কেন্দ্র নন্দীগ্রামের উপনির্বাচনে ও বিজেপি প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশা। আজ নন্দীগ্রামে সংবর্ধনা সভায় তিনি এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি যা কথা দিয়েছেন, সব কথা অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্বও তাঁর। নন্দীগ্রাম আসন ছাড়লেও এই মাটির সঙ্গে তিনি ছিলেন, আছেন, থাকবেন বলে জানান।

ভিড়ে ঠাসা এই সভায় মুখ্যমন্ত্রীকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।
দৃশ্যত আপ্লুত শুভেন্দু অধিকারী বলেন, তিনি এখানকার মানুষের সঙ্গে ছিলেন, থাকবেনও।
গত ২০২১ সালের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে এই নন্দীগ্রামেই তিনি ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন। এবারের নির্বাচনে তাঁকে ভবানীপুরে হারিয়েছেন ১৫ হাজারের বেশি ভোটে। নন্দীগ্রামেও নিজে জিতেছেন ৯ হাজারের বেশি ভোটে। এই আসনটি তিনি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এইদিন তিনি কাঁথির সাংসদ তথা তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে উপ নির্বাচনের কমিটি গড়ে দিয়েছেন। ওই কমিটিতে জেলার বিধায়করাও আছেন।

Be the first to comment