রোজদিন ডেস্ক :
মধ্য প্রদেশের বান্ধবগড়ে বাঘের হানায় রবিবার সকালে এক মহিলা মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত চার জন। বান্ধবগড় বাঘ প্রকল্প সংলগ্ন খেরওয়া টোলা অঞ্চলের পানপাথা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এলাকায় বাঘের হানার প্রতিবাদে ক্ষুব্ধ, উত্তেজিত স্থানীয় মানুষ বন দফতরের একজন রেঞ্জার ও একজন মহিলা বন আধিকারিককে নিগ্রহ করেন বলেও অভিযোগ।
কাক ভোরে বাঘ গ্রামে এসে ফুল বাই পাল (৪০) কে হত্যা করে। তার আক্রমণে চার জন গ্রামবাসী আহত হন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা নিহত মহিলার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেন। পরে স্থানীয় কংগ্রেস নেত্রী রোশনি সিং ধুরভে তাঁদের শান্ত করেন। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
শুক্রবার মহারাষ্ট্রর চন্দ্রপুর জেলায় বনে তেন্দু পাতা আনতে গিয়ে চার মহিলা বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

Be the first to comment