রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে স্বশুমারি করে জনগণনার সূচনা করলেন।
অনলাইনে নিজের ৩৩ টি প্রশ্নের উত্তর দেন তিনি।
আমজনতাকে বার্তা দেন, জনগণনার জন্য তাঁরা যে তথ্য দেবেন, তা গোপন ও সুরক্ষিত থাকবে। এই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বশুমারি ও ডিজিটাল মাধ্যমে তথ্য পেশের কথা জানান তিনি।
পূর্বঘোষিত জনগণনা কর্মসূচি আজ দেশব্যাপী শুরু হোল।।অনলাইনে এর জন্য ৩৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এবার ১০০% ডিজিটাল হচ্ছে। এই প্রথম সবাই স্বশুমারি অর্থাৎ নিজের তথ্য নিজেই অনলাইনে পেশ করার সুযোগ ও পাচ্ছেন। তিনি এই সর্বাধুনিক পদ্ধতির সুবিধা গ্রহণ করতে রাজ্যবাসীকে বার্তা দেন। এই কাজে নিয়োজিত জনগণনা কর্মীদের সহযোগিতা করার আবেদন করেন। জানান, আগামী ১৫ আগস্ট অবধি অনলাইনে এই তথ্য পেশ করা যাবে। তা একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহার করা যাবে৷ এর অপব্যবহারের কোন সুযোগ নেই বলে তিনি দৃঢ ভাবে আশ্বাস দেন। বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এই কাজ সফল হোক।
সূত্রের খবর, ১৫ আগস্ট স্বশুমারি হওয়ার পর এই বিষয়ে তথ্য যাচাই এর জন্য সংশ্লিষ্ট কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। পরে তা কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে।
সরকারের দাবি, এর ফলে জনগণনার কাজ স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল হবে।

Be the first to comment