রোজদিন ডেস্ক :
এলাকায় তিনি পরিচিতই ছিলেন ” সুমন রাইডার ” নামে। মুর্শিদাবাদের ঝকঝকে তরুণ সুমন শেখ বাইকে ঝড় তুলে নিমেষে পাড়ি দিতেন দূর দূরান্তরে। সমাজ মাধ্যমে তাঁর সেই রোমাঞ্চকর বাইক সফরে মুগ্ধ ছিলেন অগণিত মানুষ জন। সেই বাইক ই প্রাণ কাড়লো তরুণ সুমন শেখের। সূত্রের খবর, কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরার পথে গতকাল গভীর রাতে নদীয়ার কৃষ্ণনগরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সূত্রের খবর, অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পুলিশের অনুমান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে দৌলতাবাদে তাঁর বাড়ির এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
উল্লেখ্য, গত মাসে কলকাতার নামী বাইক রাইডার দেবাহুতি ব্যানার্জি ও দুর্ঘটনায় প্রাণ হারান। ওড়িশার চাঁদিপুর থেকে ফেরার পথে খড়্গপুরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।

Be the first to comment