আরো ১২

Spread the love
  1. শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজ্যে জনগণনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. ঝাড়খণ্ড থেকে গ্রেফতার জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে তাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করল এসটিএফ।
  3. এই অর্পিতাকে সামনে রেখেই প্রভাবশালীদের জন্য পাতা হয়েছিল হানিট্র্যাপের ছক, অনুমান পুলিশের। আজই কোর্টে তোলা হচ্ছে অর্পিতাকে।
  4. জেরার জন্য শুক্রবার রাতে বর্ধমান থেকে কলকাতায় আনা হল ধৃত হামিমকে। অর্পিতা ছাড়া সঙ্গে আরও কারা, চলছে খোঁজ।
  5. টানা দু’মাস কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ অগাস্ট থেকেই কার্যকর নতুন দাম। কিছুটা স্বস্তি ফিরল হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান মালিকদের।
  6. আজ থেকে কলকাতায় ২০৯ টাকা দাম কমে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল।
  7. আজ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য চালু পিঙ্ক কার্ড। মহিলাদের বিনা ভাড়ায় বাসে চড়ার দিন কি শেষ, ছড়াচ্ছে বিভ্রান্তি
  8. এই পিঙ্ক কার্ড থাকলে তবেই বিনা ভাড়ায় সরকারি বাসে মিলবে ভ্রমণের সুবিধা, না থাকলে গুনতে হবে ভাড়া। জানাল প্রশাসন।
  9. শনিবার সকালে বরানগরে ভয়াবহ পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই খুদে স্কুল পড়ুয়ার। গুরুতর জখম এক, দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা।
  10. দুর্ঘটনায় প্রাণ হারালেন নামী বাইক রাইডার সুমন শেখ।
  11. এই প্রথমবার ‘কলস যাত্রা’-র সূচনা হল বাংলায়। সারা ভারতে পালিত হবে এই যাত্রা। সাধক রবিদাসজির ৬৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কলসযাত্রার আয়োজন করা হয়েছে ধর্মতলা থেকে তিলজলা পর্যন্ত।
  12. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, উত্তর কলকাতার তমোঘ্ন ঘোষ-সহ অন্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*