বরানগরে দুর্ঘটনায় দুই শিশু পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক :
আজ সাত সকালে বরানগরে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই শিশু স্কুল পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ সূত্রের খবর, বাবার সঙ্গে স্কুটারে করে দুই ভাই স্কুলে যাচ্ছিল। অনন্যা সিনেমা হলের কাছে রাস্তার ওপর ডাঁই করে রাখা পাথর কুচির স্তপের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারালে উলটো দিক থেকে আসা এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই শিশু আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬) স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশুর মাথায় হেলমেট ছিল না। স্থানীয় মানুষ বাবা, দুই শিশুকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। দুই শিশুই প্রাণ হারায়। গুরুতর আহত তাদের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত সকালে এই হৃদয় বিদারক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। দুই খুদে পড়ুয়া খালসা মডেল স্কুলে পড়ত বলে জানা যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*