প্রতিবেদন: শুধু জেলযাত্রাই নয়, দুর্নীতিবাজদের সম্পত্তিও এবার নিলাম করবে সরকার। বিধানসভার বিএ কমিটি অনুমোদন দিলে বিধানসভার চলতি অধিবেশনেই এই বিল আনবে রাজ্য সরকার। দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্সের কথা আরও একবার মনে করিয়ে দিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে শেষদিনেও বিল আনা হতে পারে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কোনও চোরকে ছাড়া হবে না। টিভিতে দেখাচ্ছে, বিধাননগরের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যানদের ঘটনা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো তারও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল— একটাও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে। অনেকেই ভাবছেন দু’মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেসনেই বিএ কমিটি অনুমোদন দিলে শেষদিনে বিল আসছে, দুর্নীতিবাজদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

Be the first to comment