রোজদিন ডেস্ক : আপামর বাঙালির শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণদেবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী সম্বোধন করায় ক্ষুব্ধ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মোদিজিকে তোপ দেগে বলেন, সবই কি চায়ের দোকান হয়ে যাবে!! যাঁরা এই রাজ্য দখলের স্বপ্ন দেখছেন, তাঁরা এখানকার মনীষীদের কিভাবে সম্বোধন করতে হয় তাও জানেন না!! এখানকার সংস্কৃতি জানেন না!
জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত ও এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সমালোচনা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অবশ্য এতে কোন দোষ দেখেননি। শ্রীরামকৃষ্ণকে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সম্মান করেন বলে জানান তিনি।

Be the first to comment