রোজদিন ডেস্ক: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর।।রাজ্য তথা দেশের ইতিহাসে এক উজ্জ্বল দিন। শিকাগো ধর্মসভায় এক তরুণ ভারতীয় সন্ন্যাসী মন জয় করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আপামর জনতার। স্বামী বিবেকানন্দর সেই বিশ্ব জয়ের দিন টি স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, শিকাগোর ধর্ম মহাসভায়
স্বামী বিবেকানন্দর সেই ভাষণ সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছে।।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দর শিকাগো ভাষণের দিন টি স্মরণ
করে বলেন, স্বামীজির বার্তা বিশ্বের ঐক্য কে অনুপ্রাণিত করেছিল। নতুন ভারত ও ভাল বিশ্বের লক্ষ্যে তাঁর সেই
বার্তা তরুণদের সহায়তা করবে বলে তিনি মনে করেন।

Be the first to comment