BYE ELECTION: দুই আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুই কেন্দ্রের জন্যই প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনের পর AICC আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম প্রকাশ করে। ঘোষণায় জানানো হয়েছে, রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। অন্যদিকে, রাজ্যের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়বেন মিলন প্রধান

আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেস এবার নির্বাচনী লড়াইয়ে নিজেদের প্রস্তুতির বার্তা দিল। এখন নজর থাকবে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*