CM, West Bengal – গণেশ পুজোর পর মুম্বাই যাবেন,মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করবেন

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণেশ পুজোর পর মুম্বাই যাবেন।।বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি,তাঁর পুত্র অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন।।রাজ্যে বড় মাপের বিনিয়োগ টানতে তাঁর এই মুম্বাই সফর হবে বলে ইঙ্গিত মিলেছে।
রাজ্যে নতুন সরকারের এই কয়েক মাসের কার্যকালেই শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
শুক্রবার তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর আদানি শিল্প গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি রাজ্যে আসছেন। এই সফর কালে তিনি
নিউ টাউনে প্রস্তাবিত আদানি আরোগ্য নিকেতনের শিলান্যাস করবেন বলে জানা যায়।। দু হাজার শয্যার প্রস্তাবিত হাসপাতালে এক হাজার শয্যা দরিদ্রদের জন্য থাকবে বলে মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন।
শুক্রবার সল্ট লেকে এক নামী সংস্থার পোশাক বিপণির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই সংস্থা রাজ্যে তাদের শাখা ১১০ থেকে বৃদ্ধি করে শীঘ্রই ২৫০ টি করবে। এই আগরওয়াল শিল্প গোষ্ঠী আগামী তিন বছরে রাজ্যে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী জানান।
প্রাক্তন সরকারের সমালোচনা করে বলেন,ওই আমলে রাজ্যে শিল্পের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছিল।
আগরওয়াল শিল্প গোষ্ঠী পোশাক বিপণি ছাড়া রাজ্যে একাধিক শিল্প স্থাপন করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*