প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মেনে আজ বৃহস্পতিবার তৃণমূলের নাম ও প্রতীক বিতর্কে জরুরি ভিত্তিতে শুনানি হবে সুপ্রিম কোর্টে। ওই ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা আজ তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে আজই মামলার শুনানি। এর আগে তৃণমূলের যুযুধান দু’পক্ষের বক্তব্য শোনার পর অন্তর্বর্তীকালীন রায়ে দলের নাম ও জোড়াফুল প্রতীক সাময়িক ফ্রিজ করে নির্বাচন কমিশন। দুই শিবিরকে আসন্ন উপ নির্বাচনে লড়াই করার জন্য বিকল্প নাম ও প্রতীক দেয় কমিশন। কিন্তু কমিশনের সিদ্ধান্ত বেআইনি দাবি করে আদালতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন উপ নির্বাচনের আগে নাম ও প্রতীক ইস্যুতে কোনও স্বস্তি পায় কিনা মমতা শিবির, সেটাই এখন দেখার।

Be the first to comment