গাড়ি পার্কিং নিয়ে উত্তপ্ত ট্যাংরা

Spread the love

রোজদিন ডেস্ক :
বাড়ির সামনে গাড়ি পার্কিং নিয়ে উত্তপ্ত ট্যাংরা। গতকাল রাতে পুলিন খটিক রোডেরর এই ঘটনায় বিক্রম খটিক সহ তাঁর পরিবারের তিন জন আহত হন। স্থানীয় সূত্রের খবর, বিক্রম খটিক প্রতিদিন রাতে নিজের বাড়ির সামনে গাড়ি পার্কিং করেন। গতকাল অন্য একজন সেখানে গাড়ি রাখলে তা সরাতে বলা নিয়ে তুমুল গোলমাল বাধে। উভয় পক্ষের বচসায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। প্রায় ৪০/৫০ জন মিলে বিক্রম খটিক ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়। এতে তিনি, সাবিত্রী খটিক ও সানি খটিক গুরুতর আহত হন। অভিযোগ হামলাকারীরা তাঁর বাড়িতেও তান্ডব চালায়।
আক্রান্ত ও আক্রমণ কারীরা সকলেই তৃণমূল কর্মী ও সমর্থক। আক্রান্ত বিক্রম খটিকের পরিবারের অভিযোগ, হামলাকারীরা গাঁজা, ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত। ট্যাংরা থানাকে জানিয়েও কোন লাভ হয়নি।
পরিস্থিতি থমথমে। ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*