রোজদিন ডেস্ক :
অনুমতি না মেলায় বাতিল হয়েছিলো ২৩ এপ্রিল রাহুল গান্ধীর জনসভা। নেতা কর্মীরা হতাশ হন এই খবরে। অবশেষে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের চেষ্টায় অনুমতি মিললো।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী ২৫ এপ্রিল নির্বাচনী প্রচারে কলকাতা আসছেন। ওইদিন শহিদ মিনারে তাঁর জনসভা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।
এর আগে ২৩ এপ্রিল রাহুল গান্ধীর কলকাতা আসার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল দুপুর ২.৩০ মিনিটে শহিদ মিনারে রাহুল গান্ধীর জনসভা অনুষ্ঠিত হবে।
দলের পক্ষে এই ঘোষণা হওয়ায় কংগ্রেস কর্মী সমর্থক মহলে ব্যাপক খুশির তুফান উঠেছে।

Be the first to comment