রোজদিন ডেস্ক : ভোট পর্ব মিটলে রাজ্যে আগামী ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
ওই দিন সকাল ১০.৩০ মিনিটে হবে সাংবাদিক বৈঠক। সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
আজ উচ্চ মাধ্যমিক সংসদ সূত্রে এই খবর জানানো হয়।
তবে কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে আজ কিছু জানানো হয় নি। পরে সংসদের ওয়েবসাইটে তা জানানো হবে।
গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে৷ আবার সাবেক পদ্ধতিতে ও তা নেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়েছে।
এবার ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী তা দিয়েছেন।
এর আগে ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। যেদিকে তাকিয়ে আছে সারা দেশ।

Be the first to comment