- নির্বাচনী প্রচারে আজ বুধবার তৃণমূলনেত্রীর তিন কর্মসূচি। আমডাঙ্গা ও হরিপালে জনসভা, শেষে হাওড়ার শিবপুরে পদযাত্রা।
- অভিষেকের রয়েছে চারটি কর্মসূচি। জয়নগর, দেগঙ্গা ও রাজারহাটে জনসভার ফাঁকে নোয়াপাড়ায় রয়েছে রোড শো।
- ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডি দফতরে বুধবার সকালে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত জাহান।
- সাত বছরের পুরনো মামলায় কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি খবরে চাঞ্চল্য, খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ একাংশের।
- মঙ্গলবার বেশি রাতে প্রকাশিত হল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া প্রথম দফার ভোটারদের তালিকা।
- প্রশিক্ষণ ছাড়াই ভোটকর্মী নিয়োগের অভিযোগ কমিশনের বিরুদ্ধে, তালিকায় একাধিক বিশেষ ভাবে সক্ষমদের নাম।
- সিঙ্গল বেঞ্চের রায় খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, অধ্যাপকরা পাচ্ছেন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব।
- প্রথম দফা ভোটের আগে কয়েকটি জেলার নেতা, কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক অমিত শাহের।
- মদের দোকানের পর এবার ভোটের ৪৮ ঘন্টা আগে বাইক চলাচলেও নিষেধাজ্ঞা জারি কমিশনের।
- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বছর পার, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মৃত বিতানের পরিবার।
- চড়ছে পারদ। আগামী দু’দিন একই ভাবে দাবদাহে একই ভাবে জ্বলবে দক্ষিণবঙ্গ।
- সাতসকালে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র ট্যাংরা, আক্রান্ত একই পরিবারের ৩ জন

Be the first to comment