রোজদিন ডেস্ক :
তারাতলা বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবারকে আজ সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্ন সভাঘরে এক বিষাদঘন পরিবেশে অত্যন্ত সহানুভূতির সঙ্গে পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী বলেন, তিনি জানেন কি ভাবে রুটি রুজির সংস্থানের জন্য তাঁদের এই সব ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। এই ধরনের বিপর্যয় আর যাতে না হয় তাঁরা নিশ্চয়ই চেষ্টা করবেন। তাঁদের কিছু বলার থাকলে বলতে পারেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষে দুজন বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী তা মন দিয়ে শোনেন।
জানান, শ্রম দফতরের যে তহবিল আছে সেখান থেকে কি ভাবে সহায়তা করা যায় তাঁরা দেখবেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কে তিনি বিষয়টি দেখতে বলেন। জানান, তাঁদের সন্তানদের পড়াশোনায় কোন সহায়তা লাগলে দেওয়া হবে। এখনও যদি কেউ অসুস্থ থাকেন, স্বাস্থ্য দফতর সহায়তা করবে৷ এই বিষয়ে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীকে তিনি তা দেখতে বলেন৷ এই ছাড়া যার যা প্রয়োজন নিঃসঙ্কোচে জানাতে বলেন৷ মুখ্যমন্ত্রী বারবারই “আপনাদের সরকার আপনাদের পাশে।” বলে অসহায় পরিবারগুলিকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত মাসের এই মর্মান্তিক দুর্ঘটনায় ষোল জন প্রাণ হারান। যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে রাজ্য সরকার এই উদ্ধার কাজ চালানোর ব্যবস্থা করেন।
আজ মুখ্যমন্ত্রী নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

Be the first to comment