শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়িতে হামলা, অভিযোগের আঙুল বিজেপির দিকে 

Spread the love

রোজদিন ডেস্ক :

কোচবিহারের শীতলকুচিতে দলের নিহত সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হোল সিপিএমের মীনাক্ষী মুখার্জির গাড়ি। তাঁর সঙ্গে প্রাক্তন সাংসদ অলকেশ দাস, অনন্ত রায় প্রমুখ ছিলেন। সিপিএমের অভিযোগ, গরু নিয়ে যাওয়ার সময় গোরক্ষক বাহিনীর আক্রমণে প্রাণ হারান মন্টু মিঞা, তিনি সিপিএম সমর্থক ছিলেন। দলের দাবি, রাজ্যে বিজেপি সরকার আসার পর গোরক্ষকদের হামলার প্রথম শিকার হয়েছেন মন্টু মিঞা। আজ তাঁর শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মীনাক্ষী মুখার্জিরা। অভিযোগ, পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের গাড়ি আটকায়। দেদার ডিম ছোঁড়া হয়। পুলিশের সামনেই এই সব চলে বলে তাঁদের অভিযোগ।

এই ছাড়া মুম্বাই-এ কাজে গিয়ে ওই গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গেও তাঁদের দেখা করার কথা।

মীনাক্ষী মুখার্জির অভিযোগ, বিজেপির গুন্ডারা গোরক্ষার নামে তাঁদের সমর্থককে খুন করেছে। পুলিশের সামনেই তাঁদের গাড়ির ওপর হামলা চলে। পুলিশ নীরব দর্শক।।

তাঁরা মন্টু মিঞার হত্যার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পুলিশের ভূমিকার নিন্দায় সরব হন।

সামান্য রাখালের কাজ করে জীবিকা নির্বাহ করা নিহত মন্টু মিঞার স্ত্রী অসেদা খাতুন, মেয়ে রিয়া (৭) এই মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান। এলাকার পরিস্থিতি থমথমে। সকলেই এর বিচার চান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*