রোজদিন ডেস্ক :
বারুইপুরে বালিকাকে ধর্ষণ, হত্যার নৃশংস ঘটনা নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুরে ওখানে এসেছেন।
নির্যাতিতা বালিকার পরিবার ও সেখানে আছেন। এই ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি বিমান ব্যানার্জি, রূপা গাঙ্গুলি, সায়নী ঘোষ প্রমুখ আছেন৷
আজ সকাল থেকে একাধিক মন্ত্রী, সাংসদ, নেতা, পুলিশের উপস্থিতিতে সরগরম সংশ্লিষ্ট এলাকা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, কেয়া ঘোষ প্রমুখ বালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সমবেদনাা জানানোর পাশে এই নারকীয় ঘটনার বিচারের আশ্বাস দেন।
সাবেক তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়করাও এখানে এসে পরিবারের সঙ্গে দেখা করেন।
কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ প্রমুখের পাশে এসেছিলেন ঋতব্রত ব্যানার্জিরাও। তবে তাঁরা পৃথক ভাবেই যান।
আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সকলেই এই নৃশংস ঘটনা আর যাতে না হয় তার দাবি জানান। রবিবার মুখ্যমন্ত্রী বালিকার বাবার সঙ্গে কথা বলে ইতিবাচক বার্তা দেওয়ায় সব মহলই তার প্রশংসা করেছেন।
আজ সকলে তাকিয়ে আছেন তিনি কি বলেন। রাজ্য পুলিশের ডিজি সহ পদস্থ আধিকারিকরাও আজ ওখানে গেছেন।

Be the first to comment