নরেন্দ্রপুর থেকে অপহৃত বাবা ছেলে উদ্ধার দক্ষিণ কলকাতায় বিজেপি কার্যালয়ে

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক : 
নরেন্দ্রপুর থেকে অপহৃত হয়েছিলেন নাবালক পুত্র-সহ বাবাও। দাবি করা হয়েছিল মুক্তিপণও, এমনই অভিযোগ পরিবারের। দেশপ্রিয় পার্কের কাছে বিজেপির কার্যালয় থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, গত রবিবার নরেন্দ্রপুর থেকে তাঁদের অপহরণ করা হয়। উদ্বিগ্ন পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁদের খোঁজ মেলে দেশপ্রিয় পার্কের কাছে বিজেপি কার্যালয়ে। পুলিশ তাঁদের উদ্ধার করেছে।
বিজেপির স্থানীয় নেতাদের দাবি, ওই কার্যালয়ে নির্বাচনের সময় পতাকা, চেয়ার ইত্যাদি রাখা হোত। গুদাম হিসাবে ব্যবহার করা ওই জায়গায় কিভাবে দুজনকে আটকে রাখা হয়েছিল, তাঁরা জানেন না।
পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুরো বিষয়ে তদন্ত চলছে। এর নেপথ্যে পুরানো শত্রুতা বা অন্য কিছু আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*