রোজদিন ডেস্ক :
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এবার আসরে নামল ইডি। আজ সকাল থেকে মধ্য কলকাতা, নিউ টাউন, সল্টলেক সহ একাধিক জায়গায় ইডি আধিকারিক রা তল্লাশি চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় এই তল্লাশি র কাজ চলছে। যে চার্টার্ড বিমানে অভিষেক ব্যানার্জি যাতায়াত করেন, তার মালিকের বাড়িও চলছে তল্লাশি। এই সংস্থা বহু ভিআইপি / ভিভিআইপি-দের বিমান ভাড়া দেয় বলে প্রকাশ।
পালাবদলের পর তৃণমূলের ভাঙনের পর দলেরই একাংশ নেতা, বিশেষত অভিষেক ব্যানার্জি র চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে প্রশ্ন তোলেন। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফ্রিজের আবেদন করে। এই সবের মধ্যে ইডি আসরে নামায় তদন্তের জল আরও গড়াবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment