রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানের (Tea Garden) জমি বেআইনি ভাবে তৃণমূল বিক্রি করেছিল বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ অভিযোগ করেন। এই টাকা তৃণমূলের দলের তহবিলে গেছে, সেই টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে। এই নিয়ে তিনি তদন্তের দাবি করেন।
প্রাক্তন সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করেছে রাজ্য সরকার।
উত্তরবঙ্গের চা-বাগানের জমি কিভাবে ব্যবহার, হস্তান্তর, লিজ ইত্যাদি হয়েছে, তা এই কমিশনের মাধ্যমে খতিয়ে দেখার জন্য শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানান। বলেন, দুর্নীতির জন্যই প্রাক্তন সরকারের আমলে চা-বাগানের অব্যবহৃত জমির ৩০% পর্যটন, বাণিজ্যিক কাজে ব্যবহারের তাঁরা তীব্র বিরোধিতা করেছিলেন।
চা-বাগান এলাকায় শ্রমিক ও অধিবাসীদের পর্যটন শিল্পে যুক্ত করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাও তাঁদের আছে বলে পর্যটন মন্ত্রী জানান। পুরানো বাংলোগুলি পর্যটনের কাজে ব্যবহার, ভিতরে হোম স্টে করার কথাও ভাবছেন তাঁরা। বর্তমান সরকার
চা-বাগানের ১৫% অব্যবহৃত জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমোদন করেছে। চা-বাগান না থাকলে মানুষ তা দেখতে আসবে কেন বলে মন্তব্য করেন।

Be the first to comment