রোজদিন ডেস্ক: শিক্ষকদের সঙ্গে আলোচনা ছাড়া শিক্ষা নীতি প্রণয়ন সহ একাধিক বিষয়ে ক্ষোভ জানিয়ে শনিবার পাঁচ সেপ্টেম্বরের শিক্ষক দিবস বয়কটের ডাক দিলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা ক্ষোভের সঙ্গে বলেন,কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত সমস্যা দূর না করা, সারা বছর শিক্ষকদের দিয়ে শিক্ষা বহির্ভূত কাজ করানো ইত্যাদির প্রতিবাদে তাঁরা শিক্ষক দিবসের সব সরকারি অনুষ্ঠান, কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সবের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ সমাবেশ করবেন বলে আনন্দ হান্ডা জানান।

Be the first to comment