Police -people clash – কাড়া খেলা নিয়ে রণক্ষেত্র পুরুলিয়া

Spread the love

রোজদিন ডেস্ক: মহিষের খেলা কেন্দ্র করে শুক্রবার পুরুলিয়ার বরাবাজার রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে জড়ায় জনতা। উত্তেজিত জনতার আক্রমণে দুই পুলিশ আহত হয়। নয় জন কে গ্রেফতার করা হয়েছে।
মহিষের লড়াই বা কাড়ার লড়াই পুরুলিয়ায় খুব জনপ্রিয়। আইনত নিষিদ্ধ হলেও জেলায় এর আয়োজনে বহু মানুষ আসেন। প্রতিবেশী ঝাড়খণ্ড সহ অন্য রাজ্য থেকেও অনেকে আসেন।।শুক্রবার এই উত্তেজনাময় খেলা ঘিরে আয়োজক দের সঙ্গে দর্শকদের একাংশের বচসা বাধে। ক্রমে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এলে আক্রান্ত হয়।
পুলিশ নয়জন কে গ্রেফতার করেছে। তাঁরা সকলেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যায়। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*