রোজদিন ডেস্ক: জন্মাষ্টমীর দুপুরে আজ শোভাবাহারে বহু প্রাচীন এক বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রের খবর, বাড়িতে কেউ না থাকায় বড় মাপের দুর্ঘটনা, প্রাণহানি হয় নি। দীর্ঘ দিন সংস্কারের অভাবে বাড়িটি জরাজীর্ণ হয়ে গেছিল। বিভিন্ন জায়গায় গাছের শিকড় ছড়িয়ে পড়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি তে এর দুর্বল অংশ আরও বিপজ্জনক হয়ে পড়ে। আজ হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে। বাড়িতে কেউ না থাকলেও ধ্বংস স্তুপের নীচে কেউ চাপা পড়েছেন কিনা তা খোঁজ করেন স্থানীয় রা। এখন অবধি কোন হতাহতের খবর নেই।

Be the first to comment