রোজদিন ডেস্ক : আগামী ১৩ অক্টোবর নবান্নের কাছে মন্দিরতলায় শিক্ষকদের জমায়েতের অনুমতি দিলো না পুলিশ প্রশাসন। নন টেট শিক্ষকদের সুরক্ষা, মাদ্রাসা-সহ অবসরপ্রাপ্ত সব শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য বিমার আওতায় আনা, সপ্তম পে কমিশন গঠনের দাবিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই জমায়েতের ডাক দিয়েছেন। দলমতনির্বিশেষে সব শিক্ষককে সেখানে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
মন্দিরতলায় এই জমায়েত করা যাবে না বলে পুলিশ তাঁকে জানান। আজ সন্ধ্যায় কিংকরবাবু এই কথা জানিয়ে বলেন বাধ্য হয়ে ১৩ অক্টোবর তাঁরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলায় আসবেন। গণতান্ত্রিক কর্মসূচিতে এই ভাবে বাধা দেওয়ায় তিনি প্রশাসনকে ধিক্কার জানান। ১৩ অক্টোবর জমায়েতে তিনি সব শিক্ষককে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন।

Be the first to comment