বারুইপুরে কিশোরকে নৃশংস ভাবে খুন, তিন জন আটক

Spread the love

রোজদিন ডেস্ক: বারুইপুরে বালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ, খুনের রেশ না মিলতেই সোমবার এক কিশোর কে নিষ্ঠুর ভাবে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
খেলায় হার জিতের জেরে এই নৃশংস হত্যা বলে প্রাথমিকভাবে অনুমান। স্থানীয় সূত্রের খবর, বারুইপুরের সীতাকুন্ডে সোমবার ফুটবল খেলা ছিল। নিহত কিশোর প্রসেনজিৎ বিশ্বাস( ১৭)জয়ী দলে খেলেছিল। খেলার পর বাড়ি ফেরার সনয় আচমকাই তাকে তিন যুবক ঘিরে ধরে । এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে উধাও হয় দুষ্কৃতি রা। স্থানীয় মানুষ জন গুরুতর আহত, রক্তাক্ত প্রসেনজিৎ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ পুলিশ তিন জনকে আটক করেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গেলে উত্তেজিত জনতা তুমুল বিক্ষোভ দেখান। একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর হয় বলে জানা গেছে।
সাধারণ একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা হতে পারে ভেবে আতঙ্কিত এলাকার মানুষ। বিস্মিত, উদ্বিগ্ন পুলিশ ও। এর নেপথ্যে অন্য কোন ও কারণ আছে কিনা পুলিশ তদন্ত করছে। সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
রবিবার বারুইপুরে পুকুর থেকে বস্তাবন্দি বালিকার দেহ উদ্ধার, এর জেরে গণপিটুনি তে একজন নিহত, সোমবার ওই পুকুর থেকেই কদিন আগে নিখোঁজ এক জনের মৃতদেহ উদ্ধার, এই সব নিয়ে গোটা এলাকা উত্তাল, এরপর আবার ও কিশোর খুনের ঘটনায় তা নতুন মাত্রা যোগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*