প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের কুলগামে বুধবার জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। তাঁর বাড়ি শহরের শাখারিবাজারে। তিনি জম্মু কাশ্মীরে কর্মরত একজন সিআরপিএফ জওয়ান। বুধবার দুপুরে ডিউটি চলাকালীন আচমকা জঙ্গিদের হামলার মুখে পড়েন তিনি ও কয়েকজন জওয়ান। সেনা জওয়ানরা পাল্টা প্রতিরোধ করেন। তখনই জঙ্গিদের একটি গুলি শান্তনুর হাতে লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তাঁর সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তিতে গোটা পরিবার। গত কয়েক বছর ধরে কাশ্মীরে পোস্টিং শান্তনু। মাস ছয়েকের মধ্যেই তাঁর বদলির কথা রয়েছে। এর মধ্যে ঘটে গেল এই বিপদ।

Be the first to comment