রোজদিন ডেস্ক :
কর্মরত শিক্ষকদের টেট দেওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই বিষয়ে শীর্ষ আদালতে বিভিন্ন রাজ্য, শিক্ষক সংগঠন মামলা করেছে। বিশিষ্ট শিক্ষক তন্ময় ঘোষ এই কথা জানিয়ে বলেন, শীর্ষ আদালতে এই মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কেন্দ্র অধ্যাদেশ জারি করতে পারবে না, এই নিয়ে যে বা যাঁরা যাই বলুন তা না মানাই ভাল।
সম্প্রতি কেব্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কলকাতা সফর কাল টেট নিয়ে ভূমিকায় ক্ষুব্ধ তন্ময় ঘোষ।
ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিজেদের সমস্যা অন্য রাজ্যের ভুল বলে চাপাচ্ছেন। ওঁরা ভুলে গেছেন, এই রাজ্যের শিক্ষকরা অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন।
তন্ময় ঘোষ জোরের সঙ্গে বলেন, ২0১০ এর আগস্টের আগে চাকরি পাওয়া কোন শিক্ষকই টেট দেবেন না।
এই মামলার রিভিউ বিফল হলে, বা পরিস্থিতি শিক্ষকদের বিরুদ্ধে গেলে বৃহত্তর আন্দোলনে যাবেন।
তাঁর আরও অভিযোগ, কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারই শিক্ষায় বেসরকারিকরণের চেষ্টা করছে। যা পড়ুয়া, শিক্ষার জন্য ঠিক নয়।

Be the first to comment