রোজদিন ডেস্ক, কলকাতা:– ভয়াবহ আগুনের লেলিহান শিখায় নিমিষেই ভস্মীভূত একাধিক দোকানের গোডাউন। সন্ধ্যা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মিনিটের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার বিস্তীর্ণ এলাকায়। ছড়িয়ে পড়ে চারপাশে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ছুটে যায় দমকলের ছয়টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় পৌঁছে গিয়েছে দমকলের মোট ১৮টি ইঞ্জিন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, ডিজি দমকল সঞ্জয় মুখার্জি, পৌঁছেছেন এসডিপিও। ডিজি জানিয়েছেন, পরিস্থিতি ভয়ঙ্কর, আগুন নেভাতে আরও বাহিনীর প্রয়োজন হতে পারে। যে এলাকায় আগুন লেগেছে, সেখানে রঙের কারখানা ছাড়াও আরও কয়েকটি ভিন্ন পণ্যের গোডাউন রয়েছে বলে খবর। রয়েছে একটি এসির গোডাউনও।
ঠিক কীভাবে আগুন লাগে, সেই নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ব্যাপক অগ্নিকান্ডে টাকি রোডে ব্যাহত হয়েছে যান চলাচল। ঘটনাস্থল পরিদর্শনের পর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘দমকল মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মানুষকে ধৈর্য্য ধরতে হবে। ইতিমধ্যেই ভিড় সরিয়ে বাহিনীর গাড়ি ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছি। এরকম ভয়বহতা, তাতে সময় তো লাগবেই।’

Be the first to comment