রোজদিন ডেস্ক, কলকাতা:- বারাসতের এক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড! শনিবার বিকেলের পর ওই কারখানায় আগুন লাগার ঘটনা নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই, যে সহজে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা।
স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেলের পর বারাসতের বামুনমুড়া কদম্বগাছি এলাকার একটি কারখানায় আগুন লাগে। ঘটনাটি নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই আগুন নেবানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। তবে ঘণ্টা খানেকের বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর।
কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। এক জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর।

Be the first to comment