রিংকুর ছেলের রহস্য মৃত্যুর কারণ উন্মোচন,কি বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিংকু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদারের (প্রিতম) আজ রহস্যমৃত্যু ঘটে। তবে ময়না তদন্তের রিপোর্টে কিছু অবাক করা তথ্য সামনে আসে বলে জানা যায় সূত্রের তরফ থেকে। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি আত্মহত্যা নয়, এবং কোন ফাউল প্লে নেই। চিকিৎসকরা জানান, সৃঞ্জয়ের মৃত্যু ঘটেছে ময়না তদন্তের ৬-৭ ঘণ্টা আগে, এবং তার মৃত্যুর কারণ হিসেবে Acute Hemorrhagic Pancreatitis চিহ্নিত হয়েছে।
এছাড়া, তাঁর রিপোর্ট দেখা যায় লিভার ও হার্ট স্বাভাবিকের চেয়ে বড় ছিল এবং কিডনির আকারও বড় ছিল, যা রক্তচাপের সমস্যার ইঙ্গিত দেয়।

রিংকু জানান, সোমবার গভীর রাত পর্যন্ত তার ছেলের সাথে কথা হয়েছিল। প্রিতম মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার কথা বলেছিল। তবে তার মায়ের উদ্বেগ ছিল, কারণ তার ছেলে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। শেষ পর্যন্ত এমন অঘটন ঘটে যায়, যা তাঁকে শোকাহত করে দেয়। হাসপাতালের চত্বরে অসহায় অবস্থায় তিনি বলেন, “আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না।”

প্রসঙ্গত , এদিন রিঙ্কুর একমাত্র ছেলের নিউটাউনের শাপুরজি আবাসন থেকে দেহ উদ্ধার হয়। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত টেকনো সিটি এলাকার শাপুরজির একটি আবাসনে বাস করতেন ২৭ বছরের প্রিতম ওরফে সৃঞ্জয়। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার সকালে আবাসন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সেই অবস্থায় টাটা মেডিক্যাল সেন্টারের পাশে অবস্থিত, নিউ টাউন থানার উল্টো দিকে ওহিয়ো হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশে খবর দিলে, পুলিশই গিয়ে দেহ বের করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় স্বভাবতই শোকস্তব্ধ দিলীপ-রিঙ্কু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*