দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্র সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে ( প্রীতম )সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু।

আজ সকালে নিউ টাউনের বাড়ি থেকে উদ্ধার হয় ২৭ বছরের তরুণের নিথর দেহ। এরপর বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খুবই অস্বাভাবিক এই ঘটনা। মায়ের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় মারা গেলেন তার পুত্র আইটি কর্মী সৃঞ্জয়।সূত্রের খবর, পুলিশ আজই তাঁর দেহ ময়না তদন্তে পাঠাবেন বলে জানা গেছে। তার আগে কি ভাবে তাঁর মৃত্যু হলো , সে বিষয়ে মুখ খুলতে চান নি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*