রোজদিন ডেস্ক: ক্ষমতায় এসেই কড়া বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপর ই কলকাতার প্রাণকেন্দ্রে থাকা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তিন ভাই, প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাবের ” জবরদখল” করা ঘরগুলি আজ মুক্ত করা হোল। ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী র তিন ভাই স্বপন ব্যানার্জি , অজিত ব্যানার্জি ও কার্তিক ব্যানার্জি র কালিঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশন, কালিঘাট মিলন সঙঘ ও বিবেক ক্লাব এবং অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘ র ঘর ছিল।। এই ছাড়া ও অন্য বহু ক্লাবের ও ওখানে ঘর ছিল। আজ সব ঘরের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়।
ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক জান্সান,এই স্টেডিয়ামে অ্যাথলেটিক ট্রাক ফিরিয়ে আনা হবে।
এ টি সি র একজন বলেন, এটি রাজ্যের প্রথম অ্যাথলেটিক প্রশিক্ষণ কেন্দ্র ৷ অথচ
স্টেডিয়ামের ভিতর কোন অ্যাথলেটিক কর্মসূচি নেই। বাইরের মাঠে প্রচন্ড ধূলো র মধ্যে ছাত্র ছাত্রীরা প্রাকটিস করে। এবার স্টেডিয়ামে ফের তা শুরু হওয়ার কথায় খুশি তাঁরা।

Be the first to comment