রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রাজধানী দিল্লিতে পা দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে দিল্লি বিমানবন্দরে নেমেই সোজা গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনেই বৈঠকে করেন তিনি। সূত্রের খবর, সেখানে মূলত মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। দিল্লিতে দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সঙ্গেও। এবারের সফরে রাজ্য মন্ত্রিসভা নিয়েই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হবে। এছাড়াও বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু হওয়ার মতো বিষয়গুলিও জায়গা পেতে পারে আলোচনায়।২৪ ঘন্টা আগেই দিল্লি এসে গিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment