রোজদিন ডেস্ক : সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবের পরিবেশে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হল। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোটপর্ব সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৮৬.১১ শতাংশ। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বেশি। যদিও গতমাসের ২৯ তারিখে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ফলতা কেন্দ্রে ভোট পড়েছিল ৩১ শতাংশের মত। দিব্যেন্দুবাবু আরও জানান, গোটা কেন্দ্রে মোট ২৮৫টি ভোটগ্রহণ কেন্দ্রের সমস্ত বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সংবেদনশীল বুথগুলিতে বুথের ভিতরে দু’টি এবং বাইরে একটি ক্যামেরা বসানো হয়েছিল। সকাল থেকেই কন্ট্রোল রুম থেকে লাইভ নজরদারি চালানো হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও বড় অভিযোগ জমা পড়েনি। আগামী ২৪ মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল আটটা থেকে গণনা শুরু হবে।মোট ২১ রাউন্ডে গণনা হবে বলে জানিয়েছে কমিশন।

Be the first to comment