- মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে আর্শীবাদ নেন তিনি।
- বৃহস্পতিবার সকালে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। চলতি বছরেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘গতকাল (বুধবার) থেকে অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফের কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে। পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএএ-এর আওতায় পড়েন না, এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে কোর্টে পাঠাবেন না।’
- আর জি কর মামলার সামাজিক প্রভাব দেখেই ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই জয়েন্ট ডিরেক্টর (পূর্বাঞ্চল) সহ তিন আধিকারিককে নিয়ে সিবিআই সিট গঠন করা হল আদালতের নির্দেশে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফের তদন্ত শুরু করবে সিট। ঘটনার দিন রাতের ডিনার থেকে শুরু করে মৃতদেহ দাহ এবং প্রমান লোপাট সহ সব বিষয়ের তদন্ত হবে।
- এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনও নথি আদান-প্রদানও করতে পারবেন না তাঁরা। এমনকী, সংবাদপত্রে লেখালেখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপেও তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
- ফিরহাদ হাকিমকের সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।
- নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতার হতে পারেন—এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী।
- আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাংলায় বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতি নজরে রেখেই এই সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
- ৪ মে-র পরে কসবা-সহ একাধিক জায়গায় জাভেদ খান ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় জাভেদ খান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন জাভেদ খান।
- পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহে প্রাচী সিনেমার কাছে তৃণমূলের কর্মসূচি।

Be the first to comment