রোজদিন ডেস্ক: নিউ টাউনে ৪০ একর জমির ওপর রাজ্যের নতুন বিধান সভা ভবন তৈরি হবে। শনিবার বিধান সভায় এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অধ্যক্ষ রথীন্দ্র বসুকে প্রস্তাব দেন।
রাজ্যের সম্প্রসারিত বাজেট অধিবেশনের শনিবার ছিল শেষ দিন। শেষ পর্বে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, দিল্লির মত এখানেও নতুন বিধান সভা ভবন তৈরি করা প্রয়োজন। আগামী দিনে মহিলা সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস হলে এই রাজ্যেও বিধানসভার ২৯৪ টি আসন বৃদ্ধি পেয়ে ৪০০ টি মত হবে। তখন এই ভবনে জায়গার অভাব দেখা দেবে।
অধ্যক্ষ কে মুখ্যমন্ত্রী বলেন, একটা জায়গা দেওয়া আছে। সব দলের প্রতিনিধি দের নিয়ে তিনি সেই জায়গা দেখে আসার জন্য অধ্যক্ষ কে প্রস্তাব দেন।
প্রসঙ্গত, রাজ্যের এই ঐতিহ্য ময়, দৃষ্টি নন্দন ভবন টি স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে তৈরি।। এর ঐতিহ্য র কথা ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।।
পরবর্তী কালে এই ভবনকে কি ভাবে ব্যবহার করা হবে, তার রূপরেখা সরকারের ভাবনা য় আছে।
তিনি বিধান সভার নয়া ভবন নিয়ে এখন থেকে পরিকল্পনা করার জন্য অধ্যক্ষ কে আর্জি জানান।

Be the first to comment