রোজদিন ডেস্ক :
ইতালির রোমে শিশু সহ এক বাংলাদেশি পরিবারের তিনজনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে৷ তাঁদের বড় ছেলে আক্রান্ত হয়ে আহত হয়। চিকিৎসার পর এখন বিপদ মুক্ত বলে প্রকাশ।
সূত্রের খবর, আদতে বাংলাদেশের নোয়াখালির বাসিন্দা কামাল, তাঁর নাবালক পুত্র, শিশু কন্যা, স্ত্রীকে নিয়ে রোমে থাকতেন। শুক্রবার রাতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি ছুরি নিয়ে তাঁদের আবাসনে প্রবেশ করে কামাল, তাঁর স্ত্রী, পাঁচ বছরের শিশু কন্যাকে খুন করে৷ তাঁদের নাবালক পুত্র ঘরের বাইরে কোন ক্রমে বেরোনোর চেষ্টা করলে তাকে ও আঘাত করে হত্যাকারী পালিয়ে যায়। প্রতিবেশী, স্থানীয় মানুষ আহত কিশোরের অভিযোগে, অন্যদের আর্তনাদ শুনে দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে, সিসিটিভি সহ এলাকার সব কিছু খতিয়ে দেখছে। এই ভয়ঙ্কর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment