- আগামী ৩ জুলাই রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অংশ নেবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে। থাকবেন সব বিধায়করা।
- তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগ, কলকাতা পুরসভার ১০৪ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ।
- তারাতলায় এখনও চলছে প্রাণের খোঁজ। স্নিফার ডগের পাশাপাশি আধুনিক ক্যামেরা বসিয়েও চলছে তল্লাশি।
- তারাতলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি জানাল কালীঘাট তৃণমূল।
- কলকাতা, হাওড়া, বিধাননগরের পর কামারহাটি, বরানগর ও দক্ষিণ দমদম পুর এলাকাতেও নির্মাণকাজ বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- সল্টলেকের সেক্টর ২ এর বহুতল থেকে মরণঝাঁপ যুবতীর। নাম ইমন রায়, বয়স ৩৮। তদন্তে বিধাননগর পূর্ব থানা।
- ইস্ট ক্যালকাটা মেট্রোপলিটন এলাকায় পাঁচশোরও বেশি বেআইনি। জেলা প্রশাসনের তিন শীর্ষকর্তাকে তলব করল কলকাতা হাইকোর্ট।
- জালিয়াতি করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত মূল অভিযুক্ত।
- ঘটনার প্রায় এক বছর পর ধরা পড়ল সেই সাইবার জালিয়াত। ধৃতের নাম মোকুলেশর রেজা। অসমের রাঙাপানি থেকে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
- মধ্যপ্রদেশে মহরমের মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ১০।
- ঝাড়খণ্ডে গত দু’দিনে বজ্রপাতে ১২ জনের মৃত্যু।
- ইতালির রোমে শিশু-সহ তিন বাংলাদেশিকে নৃশংস ভাবে খুন।
- ফের ভূমিকম্প বিপর্যস্ত ভেনেজুয়েলায়, কম্পনের মাত্রা ৪.৯। এদিকে ভূকম্পে মৃতের সংখ্যা ন’শো ছাড়াল।

Be the first to comment