প্রতিবেদন: সল্টলেকের বহুতল থেকে মরণঝাঁপ যুবতীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। শুক্রবার সন্ধ্যের ঘটনা। যুবতীর নাম ইমন রায় (৩৮)। তিনি যাদবপুরের রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও নেপথ্যে অন্য কিছু আছে কিনা জানতে তদন্তে নেমেছে বিধাননগর পূর্ব থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে নাগাদ ওই মহিলা সল্টলেক সেক্টর ২ হলদিয়া পেট্রোকেমিক্যাল বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই সংস্থারই কর্মী ছিলেন। প্রাথমিক ভাবে গোটা ঘটনা আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষী ও সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

Be the first to comment