কল্যাণ ব্যানার্জির টাকা তোলা ব্যক্তি গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : 
আচমকাই সাইবার অপরাধের শিকার হয়েছিলেন তৃণমূলের দাপুটে সাংসদ কল্যাণ ব্যানার্জি। গত বছর একটি অ্যাকাউন্ট থেকে তাঁর অজান্তেই উধাও হয়েছিল ৫৬ লক্ষ টাকা। বিষয়টি টের পেয়ে অভিযোগ জানাতে টাকা ফেরত ও পেয়েছিলেন। কিন্তু অপরাধী ধরা পড়েনি। এতদিন পর অসমের রাঙাপানি থেকে এই ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মোকুলেশর রেজা। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে তিনি ওই ব্যাঙ্কে প্রবেশ করে জালিয়াতি করেন। কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখা অপরাধীর খোঁজে ছিল।।এবার তাঁকে গ্রেফতার করা হল।
উল্লেখ্য, টাকা দ্রুত উদ্ধার হওয়ার পর কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, তিনি সাংসদ বলেই টাকা পেয়ে গেলেন, সাধারণ মানুষের কি তা হয়!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*