Three Indians killed in Germany, হত্যা সন্দেহে ধৃত এক

Spread the love

রোজদিন ডেস্ক: জার্মানির বোছামে একটি আবাসনে রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে দুই তরুণী সহ তিন জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। বুধবারের এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আগুন লাগানো হয়েছে সন্দেহে পুলিশ ওই ভবনের বাসিন্দা ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিক কে গ্রেফতার করেছে। কোন কারিগরি ত্রুটির জন্য আগুন লাগার আশঙ্কা পুলিশ খারিজ করেছে।
নিহত ভারতীয় দের মধ্যে ২৫ ও ২৭ বছরের দুই তরুণী ও ২৬ বছরের এক তরুণ আছেন। দমকল কর্মীরা ওই ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। এটি খুন বলে পুলিশের অনুমান। কিভাবে আগুন লাগলো, কিভাবে তিন ভারতীয় প্রাণ হারালেন তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*