রোজদিন ডেস্ক: সমাজ মাধ্যমে হিন্দুত্ববাদী গুন্ডা লেখা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর লড়াইয়ের ঝাঁঝ ক্রমেই চড়ছে। কলকাতার দুটি থানা তাঁকে তলব করলেও যান নি দুঁদে আইনজীবী বিকাশ ভট্টাচার্য।। মুখ্যমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির সময় সীমা পেরিয়ে গেলেও সমাজ মাধ্যমে ” হিন্দুত্ববাদী গুন্ডা ” শব্দ ও মোছেন নি।।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী কে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, উনি বাঘ, না সিংহ? যে ওঁকে ভয় পেতে হবে? তিনি নিজে ভয় পাওয়ার লোক নয় বলে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক দের বলেন, তিনি ছেড়ে দেওয়ার লোক না। দেখুন না কি হয়!
ফলাফল পাবেন।
অন্যদিকে বিকাশ ভট্টাচার্য আগেই জাবিয়েছেন, আগে একশোটা থানায় তাঁর বিরুদ্ধে এফ আই আর হোক, তারপর দেখা যাবে। তাঁর বাড়িতে হামলাকারীকে তিনি হিন্দুত্ববাদী গুন্ডা বলা থেকে সরে আসতে ও রাজী না।
বুধবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি পুলিশের তলবে সাড়া দিয়ে থানায় যান। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করা হলেও তিনি অত্যন্ত তাচ্ছিল্য সূচক মন্তব্য করেন। বলেন, উনি কোন হরিদাস পাল!

Be the first to comment