রোজদিন ডেস্ক: যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে ধৃত সি জে পির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখন তিহার জেলে।।দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী শুক্রবার ফের পথে নেমে প্রতিবাদ জানানো হবে বলে ঘোষণা করেছেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, একাধিক বিরোধী নেতা তাঁদের সমর্থন করেছেন। তাঁদের মধ্যে পশ্চিম বঙ্গ, দিল্লির দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল ও আছেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা র দাবিতে পৃথকভাবে আন্দোলন করলে ও ধীরে ধীরে সি জে পি র সঙ্গে অন্তরঙ্গতা বাড়ছে বিরোধী রাজনৈতিক দল গুলির, এমন ই মনে করেন রাজনৈতিক মহল। রাহুল গান্ধী বুধবার বলেন, তাঁদের ব্যানার আলাদা, উদ্দেশ্য এক।
এইদিন ও দিল্লিতে বাম, কংগ্রেসের যুব, ছাত্র সংগঠন গুলি বিক্ষোভে নামে। পুলিশ তাঁদের অনেক কে আটক ও করেছে।
জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন ক্রমেই কেন্দ্র বিরোধী আন্দোলনের রূপ নেওয়ায় অস্বস্তি তে শাসক দল।
অভিজিৎ দীপকে এইদিন প্রধানমন্ত্রী কে নিশানা করে তাঁকে কাপুরুষ তকমা দেন। বলেন, সাহস থাকলে এমন কাপুরুষের মত আচরণ না করে জরুরি অবস্থা জারি করে দিন।
যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা এখন তুঙ্গে।

Be the first to comment