রোজদিন ডেস্ক: চার বছর আগে তাঁদের তরুণী কন্যা খুন হয়েছিলেন, এখন ও এর বিচারের দাবিতে সরব অঙ্কিতা ভান্ডারীর শোকার্ত মা বাবা। বুধবার বিচারের দাবিতে দিল্লির ইন্ডিয়া গেটে প্রতিবাদ অবস্থান করেন তাঁরা। সন্ধ্যায় কন্যাহারা পিতা মাতার সঙ্গে বিচারের দাবিতে যোগ দিলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও।
উল্লেখ্য,২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরাখন্ডের ঋষিকেশে এক রিসর্টের তরুণী রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারী খুন হন। অভিযোগ ওঠে রিসর্টে আসা ভি আই পি দের সঙ্গ দিতে বলা হোত তাঁকে। এতে আপত্তি করায় প্রাণ দিতে হয়।এই ঘটনায় রিসর্টের ম্যানেজার পুলকিত আর্য এখন জেলে। তিনি প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আর্যের পুত্র। অঙ্কিতার মা, বাবার অভিযোগ, বিজেপি নেতা দুষ্মন্ত গৌতমকে সঙ্গ দিতে বলা হয়েছিল তাঁদের কন্যাকে। এই দুষ্মন্ত গৌতম কে সোমবার সিকিমের রাজ্যপাল করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার ইন্ডিয়া গেটে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।। রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী তাঁদের সঙ্গে যোগ দেওয়ায় তা অন্য মাত্রা পেয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন। যা অস্বস্তি বাড়িয়েছে কেন্দ্র ও বিজেপি র।

Be the first to comment