রোজদিন ডেস্ক: প্রচন্ড গরমে যখন কলকাতা, শহরতলির মানুষ জন চাতকের মত বৃষ্টি র অপেক্ষায়, তখন মুর্শিদাবাদে দুই জায়গায় বাজ পড়ে তিন জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। সোমবার বিকেলে ওই জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়। বড়ঞা থানা এলাকায় এক সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষ(৩৬) প্রাণ হারান। অপর ঘটনায় দুই শ্রমিক বাজ পড়ে প্রাণ হারান। তাঁরা পদ্মার ভাঙন রোধের কাজ করছিলেন। আহত হয়েছেন আরও তিন জন।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment