রোজদিন ডেস্ক: সুদূর কেরলম থেকে বন্ধুর বাড়ি কুলতলি তে এসে গণপিটুনি তে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন এক যুবক। গত ৯ জুনের এই ঘটনা পুলিশ জানতে পারে কয়েকদিন পর। সূত্রের খবর, নিহত যুবক সন্দীপ নাইক ম্যাঙ্গালুরু থেকে কুলতলি র সানকিজাহানে সপ্তাহ দুয়েক আগে এসেছিলেন।।৯ জুন তিনি বাজারে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেন। স্থানীয় রা তাঁর ভাষা না বুঝে বেধড়ক মারধর করেন। তাঁকে দড়ি দিয়ে বেঁধে নিঢঠুর ভাবে মারা হয়। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাস্তার পাশ থেকে তুলে জয়নগর কুলতলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত ঘোষণা করেন।
জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলমের সাংসদ কে সি বেণুগোপাল এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়েছেন। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনা স্থলে যাবেন।
পুলিশ সূত্রে প্রকাশ, নিহত যুবকের পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করা হয়। পরে সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ সক্রিয় হয়। যাঁর বাড়ি সন্দীপ এসেছিলেন, তিনি সহ পাঁচ জন কে পুলিশ,গ্রেফতার করেছে। গণপিটুনিতে যুক্ত সন্দেহে দুই নাবালক কেও আটক করা হয়েছে।
নিহত যুবকের মোবাইল ফোন ও পুলিশ উদ্ধার করেছে।। তাঁর ময়না তদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ কুলতলির প্রত্যন্ত গ্রামের এই ঘটনা য় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। নিহতর পরিচয় সহ বিশদ সব জানতে ম্যাঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান, যুবক এলাকায় অপরিচিত হওয়ায়, ভাষা না বোঝায় তাঁকে চোর সন্দেহে বেধড়ক মারা হয়। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে।

Be the first to comment